বারুইপুর কান্ডের তদন্ত হাই কোর্টের বিচারপতি কে দিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি শুভঙ্কর সরকারের

Spread the love

সংবাদ আবির্ভাব, কলকাতা : বারুইপুর কান্ড নিয়ে শুভঙ্কর সরকারের দাবী, ” আমরা যেটা শুনলাম, পুরো বিষয়ে আমরা এখনও অবগত নই কিন্তু তারপরেও আমাদের মনে কিছু প্রশ্ন জাগে:

১) একজন মানুষকে, এত বেসামাল পরিস্থিতি থাকার পরও, পুলিশ প্রশাসন যখন ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাচ্ছে, তখন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না করে তারা যে কাজটি করেছে, তাতে পুলিশের নিষ্ক্রিয়তাই প্রমাণিত হয়। পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন যে, সত্যিই এত পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা ঘটানো যায় কিনা!

২) এই ঘটনা কি ঘটতে দেওয়া হলো? কারণ, একে বাঁচিয়ে রাখলে এবং এর মুখ থেকে কথা বেরোলে কি বড় কোনো চক্র ফাঁস হওয়ার ব্যাপার ছিল?
জনমুখে এলাকায় যে কথা প্রচার হয়েছে, আরএসএস এবং বিজেপির সাথে এদের কোনো সম্পর্ক কি বেরিয়ে আসতো?

৩) এগুলোর কোনোটিই তদন্তের ঊর্ধ্বে নয়, সবগুলোই তদন্তের আওতায় আসা উচিত। কারণ, কোনো সভ্য দেশে এই অবস্থায় এমনটা হতে পারে না। মেয়েটির ওপর অত্যাচার এবং তাকে মেরে ফেলা যেমন মানা যায় না, ওখানে মব লিঞ্চিংও হতে পারে না, ওটা বাঞ্ছনীয় নয়, ঠিক তেমনিভাবে পুনর্নির্মাণের নামে যা ঘটল এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে যে মন্তব্য আসছে তা চিন্তার বিষয়। যোগীরাজ্যের যে উদাহরণ আমরা সভ্য সমাজে নিন্দা করি, সেটা কি পশ্চিমবাংলায় চালু হচ্ছে? না হওয়ার কোনো কারণ নেই।

আমার মনে হয় এই পুরো বিষয় টি তদন্ত সাপেক্ষে, কারন পুরো ব্যবস্থাটা কে এমনভাবে সংকীর্ণ রাজনীতির মোড়কে ঘিরে ফেলা হচ্ছে যে, কোনো এজেন্সি আর এর থেকে বাদ থাকছে না। তবুও আমাদের যাওয়ার একমাত্র সোজা রাস্তা হলো মহামান্য আদালতের কাছে , তাই সেক্ষেত্রে একজন হাই কোর্টের বর্তমান বিচারপতি কে দিয়েই এই তদন্ত করানো উচিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *