
সংবাদ আবির্ভাব : যাদবপুরে হাওকার ভাইদের যথার্থ পুনর্বাসন এর ব্যবস্থা না করে গতকাল সন্ধ্যা ৭.০০ টা থেকে বুলডোজার নিয়ে এসে হকার ভাইদের উচ্ছেদ করার ব্যবস্থা নেন রাজ্য সরকার ।
দক্ষিণ কোলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ , প্রদেশ কংগ্রেস এর সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, যুব কংগ্রেস নেতা সৌরভ প্রসাদ সহ কংগ্রেসের নেতা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন । বুলডোজার এর ওপরে উঠে , মাটি তে পতাকা নিয়ে শুয়ে পড়ে কংগ্রেস নেতা কর্মীরা প্রতিবাদ করেন । আগামী দিনেও যেখানে যেখানে এই ভাবে পেটে লাথি মারবে সরকার কংগ্রেস সেই প্রতিবাদে বিক্ষোভে হকার ভাইদের পাশে দাঁড়াবে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে , এতে শতাধিক বিক্ষোভ কারী আহত হন । আহত হন আশুতোষ চট্টোপাধ্যায় সমেত কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় হকার ভাইদের স্টল ও ছাউনি গুলো।