ধানুয়া স্টেশনে ট্রেন অবরোধ চলছে

Spread the love


সুবল সরদার, সংবাদ আবির্ভাব

গরমে কাহিল। ট্রেনের কম্পার্টমেন্টে চামড়া কাটাকাটি ভিড়। অনেকক্ষণ ধরে ধানুয়া স্টেশনে আটকে আছি। মগরাহাট হাট থেকে ৮-১০টার আপ ট্রেন। অবরোধের কারণে জেন্টস কম্পার্টমেন্টের বগি কেটে লেডিস কম্পার্টমেন্ট করে দিয়েছে। তাই পুরুষ যাত্রীদের ক্ষোভ বেড়েছে। তারা তাদের কম্পার্টমেন্টে উঠতে পারছে না। এত গরমে ভিড়ে দরদর করে মুখ-হাত থেকে ঘাম ঝরছে। মনে হচ্ছে স্নান সেরে উঠেছি। ডিআরএম-এর এই তুঘলকি সিদ্ধান্ত যাত্রী সাধারণের যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। আমার ডায়মন্ড হারবার শাখায় কোনো লেডিস ট্রেন নেই, সেদিকে তাঁর কোনো মাথাব্যথা নেই। সকালের দিকে কোনো মগরাহাট লোকাল নেই। এত ভিড়, এত ভিড়ে ট্রেনে উঠতে কত প্রাণ অকালে ঝরে গেছে। রেল কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। বিজেপি সরকারকে বদনাম করতে জিএম এবং ডিআরএম-এর বদ অভিসন্ধি। স্টেশনে হকার বসে আর সেখানে ভাগ যায় রেলের অধিকারীদের কাছে। এগুলোর পূর্ণ তদন্ত দরকার। কোনো অবরোধ নয়। নির্বিঘ্নে চলবে, যাত্রীদের কোনো বিপদের মধ্যে ফেলবেন না।
এক ঘণ্টার উপরে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে, তবু ট্রেন ছাড়ার কোনো খবর নেই। কখন এই অবরোধ উঠবে জানি না। রেল কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
মানুষগুলো শুধু বাড়ি ফিরতে চায়, কিন্তু সিস্টেম যেন কাউকেই চেনে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *