ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এর ৩৯ তম সমাবর্তন

Spread the love

পারিজাত মোল্লা , সংবাদ আবির্ভাব :

ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু )বিশ্বের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভারতের দূর শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠান ৩৯ তম সমাবর্তন অনুষ্ঠান মঙ্গলবার নয়া দিল্লির সদর দপ্তরে আয়োজিত হয় এবং একসঙ্গে দেশের ৫০ টি আঞ্চলিক কেন্দ্র কলকাতা সহ, ডিজিটাল পরিষেবার মাধ্যমে অনুষ্ঠিত হয়।ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে সমাবর্তন ভাষণ প্রদান করেন। তিনি জাতি গঠনে ও অন্তরাভূক্তি মূলক উন্নয়নে শিক্ষার পরিবর্তন কারী ভূমিকার উপরে বিশেষ ভাবে আলোকপাত করেন।
ইগনু আঞ্চলিক কেন্দ্র কলকাতা সমাবর্তন অনুষ্ঠান টি নেতাজি সুভাষচন্দ্র বসু অডিটোরিয়াম, এন আই টি টি টি আর, সল্টলেক কলকাতায় আয়োজন করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন সম্মাননীয় অধ্যাপক (ড :)নির্মল কান্তি চক্রবর্তী, প্রাক্তন উপাচার্য্য, পশ্চিমবঙ্গ জাতীয় বিচার বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। তিনি সমাবর্তন ভাষণ প্রদান করেন।
ড :সুজাতা দত্ত হাজারিকা, সিনিয়র রিজিওনাল ডাইরেক্টর, ইগনু আঞ্চলিক কেন্দ্র, কলকাতা, তাঁর ভাষণ এ শিক্ষার মাধ্যমে সমাজ কে শক্তিশালী করা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং আত্ম উন্নয়ন এর গুরুত্বের উপর আলোকপাত করেন।তিনি মুক্ত দূর শিক্ষার মাধ্যমে, নারীরা, ভিন্ন ভাবে সক্ষম শিক্ষার্থী, উপজাতি সম্প্রদায় ও সংসধোনাগারে অবস্থান রত শিক্ষার্থীর মতো বিভিন্ন ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মান সম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণে ইগনু র অবদান তুলে ধরেন। তিনি আরো জানান, ২১ টি স্কুল ওফ স্টাডিস, ৫৮ টি আঞ্চলিক কেন্দ্র, ২৩৬২ টি লার্নার সাপোর্ট সেন্টার, ৫৯ টি জেল স্টাডি সেন্টার এবং ২৫ টি বিদেশস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে।সার্টিফিকেট থেকে শুরু করে ডক্টরল পর্যায়ের প্রোগ্রাম পর্যন্ত বিস্তৃত শিক্ষা কার্যক্রমে ইগনু উদ্ভাবনী প্রযুক্তি ও শিক্ষার্থী -কেন্দ্রিক পদ্ধতি ব্যবহার করে শিক্ষার মান ও প্রাপ্ততা নিশ্চিত করছে।
চলতি ৩৯ তম সমাবর্তন এ দেশের সর্বমোট ৩, ১০, ৫৩২ শিক্ষার্থী কে ডিগ্ৰী, ডিপ্লোমা ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। যা ইগনু র ভারতের উচ্চ শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করে।
এর মধ্যে কলকাতা আঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ১০, ২৪৮।অনুষ্ঠানে কলকাতা আঞ্চলিক কেন্দ্রের কুড়ি জন শিক্ষা ক্রম পরিচালনায় যুক্ত আধিকারিক দের বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *