
সংবাদ আবির্ভাব : বিজেপির সাথে সাথে এই প্রথম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর ছড়ালো কংগ্রেসের সর্ব ভারতীয় কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গে। জোট সঙ্গী তৃণমূল কংগ্রেসের প্রতি বারবার নরম মনোভাব দেখিয়ে এসেছে কংগ্রেস কিন্তু এবার যে ভাবে তৃণমূলের ওপর সুর চড়ালো তাতে কি নতুন সমীকরণ হতে চলেছে, আর তাই কি এবার কংগ্রেস দূরে সরে আসছে তৃণমূল কংগ্রেসের থেকে। আজ ললিত গ্রেট ইস্টান হোটেলে কংগ্রেসের মেন্যুফেস্টো প্রকাশ হলো। আর সেই অনুষ্ঠানে বিজেপির সাথে সাথে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের দুর্নীতির কথা তুলে আনেন। বাংলায় তৃণমূল কি করেছে দুর্নীতি ছাড়া বলে তোপ দাগেন আর তার সাথে সাথে কংগ্রেস বাংলার সাধারণ মানুষকে পাঁচ গ্যারান্টি দিচ্ছে বলে জানান।কি সেই গ্যারান্টি বাংলার জন্য?
১ ) দূর্গা সম্মান – মহিলাদের মাসে ২০০০ টাকা, স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নিঃশুল্কসরকারি পরিবহন
২ ) বিধান স্বাস্থ্য সুরক্ষা – ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা ও বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা
৩ ) যুব সম্মান – ১ বছরের মধ্যে সরকারি দপ্তরের সব শূন্যপদ পূরণ ও নিশ্চিত ইন্টার্নশীপের সুযোগ
৪ ) শিক্ষার আলো – স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা
৫ ) কৃষক সম্মান – বছরে ১৫ হাজার টাকা ও মাসে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে