
সংবাদ আবির্ভাব : আজ কল্পতরু উৎসবের প্রাক্কালে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার ও এক কংগ্রেসে র প্রতিনিধিদল যান কাশীপুর উদ্যান বাটী তে। প্রধান মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করার পর , দায়িত্ব প্রাপ্ত মহারাজের সাথে সৌজন্য সাক্ষাৎকার করেন ও তার আশীর্বাদ গ্রহণ করেন ।
‘ কল্পতরু ‘ বৃক্ষের সামনে দাড়িয়ে সারা দেশের ও বাংলা র সর্বাঙ্গীন মঙ্গল কামনায় প্রার্থনা করেন ও পূজা দেন ।
ওনার সাথে প্রতিনিধিদলে ছিলেন উওর কোলকাতা জেলা কংগ্রেস সভাপতি শ্রী তারক পাল, প্রদেশ কংগ্রেস এর সাধারন সম্পাদক সৌরভ ঘোষ ও পূর্ণ ঘোষ , এছাড়াও ছিলেন তুষার অধিকারী, সুদীপ্তা রায় চৌধুরী ও সফিকুল আলম ।
দীর্ঘক্ষণ উদ্যান বাটী তে সাধারণ মানুষের সাথে ও সংবাদাধ্যমের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন শ্রী শুভঙ্কর সরকার।