“গীতা কোনো ধর্মগ্রন্থ নয়”- গীতা নিয়ে মাদ্রাজ হাই কোর্টের গুরুত্বপূর্ণ রায়

Spread the love

সংবাদ আবির্ভাব : ভগবৎ গীতা কোনও ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি একটি নৈতিক বিজ্ঞান—এমনই পর্যবেক্ষণ করল মাদ্রাজ হাই কোর্ট। বিচারপতি জি.আর. স্বামীনাথন কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন, কোয়েম্বাটুরের Arsha Vidya Parampara Trust-এর FCRA আবেদন নতুন করে বিবেচনা করতে। গীতা শিক্ষা দেওয়াকে ‘ধর্মীয় কার্যকলাপ’ বলে বিদেশি অনুদানের অনুমতি বাতিল করেছিল কেন্দ্র। আদালত জানিয়েছে, গীতার দর্শন নৈতিক ও দার্শনিক—শুধু ধর্মীয় তকমায় তাকে আটকে রাখা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *