চলে গেলেন টুটু বসু, সাংবাদিক ও ক্রীড়া মহলে শোকের ছায়া

Spread the love

সংবাদ আবির্ভাব, কলকাতা :
ভারতীয় ক্রীড়াপ্রশাসনে যুগাবসান। প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী স্বপনসাধন বোস ওরফে টুটুবাবু। মঙ্গলবার ১২ই মে ২০২৬ তারিখে গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি হাওড়াতে ১৯৪৮ সালের ২৩ শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোহনবাগান রত্ন টুটু বসু। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথম থেকেই ভেন্টিলেশনে রাখা হয়। কড়া পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। কিন্তু রাতের দিকে অবস্থার অবনতি ঘটে। ফের হৃদরোগে আক্রান্ত হন মোহনবাগানের প্রাক্তন সভাপতি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মাঝেমধ্যে শয্যাশায়ীও হয়ে পড়েন। কিন্তু তারমধ্যেও ছিল দাপট।
রাত ১১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়দানের এই ডাকাবুকো কর্তা। বয়স হয়েছিল ৮০ বছর। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অবস্থা সঙ্কটজনক ছিল। ভেন্টিলেশনে রাখা হয়। মঙ্গলবার রাতে ফের হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন টুটু বসু। রেখে গেলেন দুই পুত্র সৃঞ্জয় বসু এবং সৌমিক বসুকে। বুধবার সকাল আটটায় মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাসভবনে। সেখান থেকে খিদিরপুর ক্লাব, ভবানীপুর ক্লাব হয়ে মোহনবাগান ক্লাবে। সকাল সাড়ে ১১টা নাগাদ মোহনবাগানে তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত ক্লাবেই থাকবে মরদেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *