ডিজে মামলায় বিধাননগর আদালতে গরহাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়, ১৮ জুলাই পরবর্তী শুনানি

Spread the love

মোল্লা জসিমউদ্দিন, সংবাদ আবির্ভাব

ডিজে মামলায় কড়া পদক্ষেপ গ্রহণের পথে বিধাননগর ফৌজদারি আদালত? পরপর দু’বার তারিখ পেয়েও ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গরহাজির তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির আবেদনের পরেই কড়া পদক্ষেপ বিধাননগর আদালতের। এবার তৃণমূল সাংসদকে আল্টিমেটাম দিল কোর্ট। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে ১৮ জুলাই তৃতীয়বার তলব করা হল তাঁকে। বুধবার আদালতের নির্ধারিত সময়ে অভিষেক হাজিরা না দেওয়ায়, আদালতে রাজ্য সরকার ও সিআইডির তরফের আইনজীবীরা জানান, -‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হলেও তিনি হাজিরা দিচ্ছেন না।’ আদালতের নির্দেশ ছিল স্পষ্ট। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে দুপুর গড়ালেও বিধাননগর আদালতে দেখা মিলল না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলে এবার প্রয়োজনীয় আইনজীবী ‘ডিজে’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। বুধবার সকাল ১০ টার মধ্যে আদালতে উপস্থিত থাকার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে দুপুর হয়ে গেলেও তিনি আদালতে আসেননি। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন অভিষেক। গত মঙ্গলবারই বিধাননগর এসিজিএম আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেও স্বস্তি পাননি তিনি। এবার ১৮ জুলাই অভিষেককে বিধাননগর আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপের হুশিয়ারি বিচারকের।প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে গত মে মাসে বাগুইআটির একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ‘আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!’এই মন্তব্যকে কেন্দ্র করে বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পরে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। তদন্তের স্বার্থে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবার হাজিরার নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও তিনি আদালতে উপস্থিত না হওয়ায় মামলাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি জল্পনা শুরু হয়েছে।আগামী ১৮ জুলাই বিধাননগর আদালতে ডিজে মামলায় পরবর্তী শুনানি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *