দীঘার পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা জারি রাজ্যের

Spread the love

সৌরভ দত্ত, কলকাতা:
একদিন বা দুইদিন ছুটিতে মনোরম পরিবেশে বেড়াতে যাওয়ার কথা ভাবলেই প্রথমেই মনে আছে সমুদ্র সৈকত দীঘার কথা।
উইকএন্ডে বাঙালি অন্যতম প্রিয় ডেস্টিনেশন দীঘা।
কম খরচে আরামদায়ক ভ্রমন। এবার সেই দীঘার পর্যটকদের কথা মাথায় রেখে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য।
দীঘায় পর্যটকদের নিরাপত্তা এবার নয়া নির্দেশিকা জারির পথে রাজ্য। মহিলাদের শাড়ি বা সালোয়ার কামিজ পরে আর নামা যাবে না সমুদ্রে। সমুদ্র সৈকতে নিষিদ্ধ তামাজজাত দ্রব্য ও মদ্যপান জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
আনন্দে আত্মহারা হয়ে সমুদ্রস্নানে নেমে পড়েন পর্যটকরা। অসাবধানতার কারণে দুর্ঘটনাও ঘটে হামেশাই। শনিবার, দীঘা স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে নয়া নির্দেশিকা জারির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘সপ্তাহান্তে দিঘায় এসে সমুদ্রে নামেন বিপুল সংখ্যক পর্যটক। অনেকে শাড়ি বা সালোয়ার পরে স্নান করেন। ফলে দুর্ঘটনা ঝুঁকি বাড়ে’। তাঁর পরামর্শ, ‘নিরাপত্তা স্বার্থে সুইমস্যুট বা সমুদ্রস্নানের উপযোগী পোশাক ব্যবহার করুন’। তবে শাড়ি বা সালোয়ার-কামিজ যে নিষিদ্ধ করা হচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতীয় কালচার অনুযায়ী সুইমস্যুট পাওয়া যায়। তাতেও যদি কারও অসুবিধা হয়, তাহলে শাড়ি বা সালোয়ার কামিজ পরতে পারেন। তবে এমন রংয়ে পড়তে হবে, যাতে সহজেই চিহ্নিত করা যায়’। তিনি জানান, ‘বিচ ও লাগোয়া এলাকায় মদ্যপান ও তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা হচ্ছে। রেস্টুরেস্ট ও খাবারের দোকানগুলিতে বার্ন কেয়ার ইউনিট খোলা হবে। বিচে ১০০ মিটার অন্তর প্রশিক্ষিত বিশেষজ্ঞ মোতায়েন ও আরও উন্নত লাইফগার্ডিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *