নর্থ পয়েন্ট সিনিয়র বোডিং স্কুলের নিবেদন ” Fusion Fiesta 2025″

Spread the love

সংবাদ আবির্ভাব : নর্থ পয়েন্ট সিনিয়র বোডিং স্কুলের দুদিনের বাৎসরিক অনুষ্ঠাণের প্রথম দিনের অনুষ্ঠান হয়ে গেলো রাজারহাট স্কুল ক্যাম্পাসে। প্রথম দিনের অনুষ্ঠান নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হলেও উপস্থিত ছাত্র ছাত্রীদের পরিবারের মানুষ জন ও আগত দর্শকদের মন কাড়ে। শীতের কনকনে ঠান্ডা হাওয়ার মধ্যে আর জে পবিনের উপস্থাপনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিল।
অনুষ্ঠানের শুরু গণেশ বন্দনা দিয়ে তারপর একের পর এক নিত্যানুষ্ঠান মানুষের চোখের পাতা সরাতে দেয়নি। ছোট ছোট কচি কচি ছেলেমেয়েদের নিয়ে এরকম সাহসী পদক্ষেপ প্রশংসারযোগ্য।স্কুলের ডিরেক্টর মিনার সেটি মন্ডল ও তার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অজস্র ধন্যবাদ। শেষের দিকে অভিভাবকদের নিয়ে একটি ফিউশন নিত্য মনে সাড়া ফেলে। এরমধ্যে একটা কথা না বললেই নয় স্কুলের শিক্ষিকাদের নিয়ে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আমি সেই মেয়ে কবিতার ওপর ও নিবন্ত এই চুল্লিতে মা গানের নৃত্য উপস্থাপনা দর্শকদের মধ্যে যথেষ্ট নজর কারে।
সবশেষে একটা কথা না বললেই নয় দর্শকদের মধ্য থেকে পুরো অনুষ্ঠান জুড়ে যে সাড়া পাওয়া গেছে তাতে করে বলা যেতেই পারে , এই ধরনের অসাধারণ অনুষ্ঠান বার বার হোক আবার অন্যদিকে বেশ কিছু দর্শক দের বলতে শোনা যায় যে অনুষ্ঠান সঠিক সময় শুরু ও শেষ করলে সবার পক্ষে পুরো অনুষ্ঠান দেখার সুযোগ হয়। সব শেষে গতকালের এই অনুষ্ঠান ভালো-মন্দ মিলিয়ে সকলের চেয়ে নজর কাড়ে এবং প্রশংসা অর্জন করে তা বলা বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *