‘নিয়োগে সুপ্রিম কোর্টের সময়সীমা বৃদ্ধিতে আবেদন করা হবে ‘ হাইকোর্টে এসএসসি

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,সংবাদ আবির্ভাব

বুধবার এসএসসির যোগ্য চাকরিহারাদের নিয়ে বড় বার্তা দিল এসএসসি কর্তৃপক্ষ । নিয়োগে সুপ্রিম কোর্টের ডেডলাইন বাড়াতে আবেদন করবে এসএসসি । সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছিল ২৬,০০০ চাকরি হয়।’ সুপ্রিম কোর্টের সময়সীমা বাড়াতে আবেদন করবে এসএসসি’ । এদিন কলকাতা হাইকোর্টে ইঙ্গিত দিয়ে সওয়াল এসএসসি আইনজীবীর।আদালত সূত্রে প্রকাশ , বুধবার কলকাতা হাইকোর্টে এসএসসি-এর আইনজীবী বলেন, ‘হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি নিয়ে কোনও পদক্ষেপ করছে না এসএসসি। ২ সপ্তাহ সময় মঞ্জুর করা হোক।’ অন্যদিকে বিচারপতি বলেন, ‘একসঙ্গে চাকরিহীন হয়ে পড়া মানুষগুলোর জন্য সত্যিই খুব খারাপ লাগছে। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়াটি ভেস্তে গিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই প্রার্থীদের জন্য আমার সত্যিই খুব সহানুভূতি হচ্ছে। অনেকগুলি বিষয় বিবেচনা করতে হবে। সংরক্ষণ, পূর্ব অভিজ্ঞতার ১০ নম্বর, পুরোনো বনাম নতুন নিয়োগ প্রক্রিয়া। আগে এসএসসি নিজেদের ঘরের সমস্যাগুলো সবার আগে গুছিয়ে নিক।’ প্রসঙ্গত , রাজ্য নতুন করে শিক্ষক নিয়োগের খবর জানিয়েছে এসএসসি। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বাকিদের ও নিয়োগ শুরু করছে রাজ্য। আদালতের নির্দেশ মেনে বাকি ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। ২১ জুলাই থেকে কাউন্সেলিং শুরু হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। ডিভিশন বেঞ্চের অবমাননা মামলায় মেধা তালিকাভুক্ত ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের নির্দেশ ছিল। এর আগে ১২,৭২৩ জনের কাউন্সেলিং ও সুপারিশ সম্পন্ন হলেও বাকি প্রার্থীদের প্রক্রিয়া আটকে ছিল। আদালতের একাধিক শুনানিতে স্কুল শিক্ষা দফতরের সচিব, কমিশনার এবং এসএসসি-র চেয়ারম্যান ও সচিবকে ব্যক্তিগতভাবে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়।এসএসসির এহেন অবস্থানে খুশি যোগ্য চাকরিহারারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *