বোসের একক চিত্র প্রদর্শনী প্রশংসিত

Spread the love


দীপঙ্কর সমাদ্দার, সংবাদ আবির্ভাব, কলকাতা :
বর্তমানে চিত্র জগতে সোমেন বোস একটি পরিচিত নাম। যার তুলি সাবলীল গতিতে রংয়ের সাথে মিলনে তৈরি হয় নানা অসাধারণ চিত্রপট। যার ছবিতে রঙের বৈচিত্র একটা অন্য মাত্রা আনে। সৃষ্টিকর্তা তার তুলিতে দিয়েছে ছন্দ যা মনের ভাবাবেগ ছবিতে প্রস্ফুটিত হয়ে দর্শকদের পৌঁছে দেয় এক স্বর্গীয় আনন্দে। সোমেন বোসের তৃতীয় একক চিত্র প্রদর্শনী গত তিন থেকে পাঁচ জুলাই কলকাতার আলতামিরা আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হলো। প্রচুর স্বনামধন্য চিত্রশিল্পী ও বিশিষ্ট মানুষেরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রদর্শন এর উদ্বোধন হয়, উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্র শিল্পী অনির্বাণ সেট, মিহির কয়েল, নারায়ন দাস, ইন্দ্রজিৎ সিনহা, তপন সরকার, পবিত্র সাহা, মানিক কান্ডার সহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার কোভিদ রায় চিত্রশিল্পী সোমনাথ দাস, গণেশ মহারানা প্রমুখ। উপস্থিত প্রত্যেক চিত্রশিল্পী রা শিল্পীর প্রতিটি চিত্র র প্রশংসা করেন। এই চিত্র প্রদর্শনীতে উপস্থিত দর্শক রা জানালেন প্রদর্শনীতে আসা তাদের সার্থক এবং সোমেন বোস এর ছবি থেকে অনেক কিছু ভালোলাগা ও শিক্ষা তারা নিয়ে গেলেন। শিল্পী নিজে জানালেন ছবি আঁকাটাই তার একমাত্র নেশা ও পেশা তাই দিনরাত তুলি ও রঙের সচ্ছল খেলায় ছবিগুলো তার মনের কথা বলে ওঠে। এক কথায় কলকাতায় সারা ফেলা এই চিত্রশিল্পী সোমেন বোসের তৃতীয় চিত্র প্রদর্শনীর সার্থক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *