
মোল্লা জসিমউদ্দিন,সংবাদ আবির্ভাব
আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস । কলকাতার রেড রোডে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এর জন্য ওই রাস্তা দিয়ে আগামী ৭ দিন কোন ধরণের যানবাহন চলবে না। আর এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা।আরও একটি মামলা হয়েছে সমস্ত সরকারি কর্মীদের আন্তজার্তিক যোগ দিবসে বাধ্যতামূলক উপস্থিতি নিয়ে।, রেড রোডে ৭ দিন যানবাহন চলাচল বন্ধ রাখার সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। মামলা দায়েরের অনুমতি ও দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। এদিকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন আইজীবী শামীম আহমেদ। জানা গেছে ইতিমধ্যে মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন বিচারপতি। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। গত রবিবার কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এরফলে গত রবিবার রাত ১০টা থেকে আগামী ২১ জুন(রবিবার) পর্যন্ত এজেসি বোস রোডের দক্ষিণমুখী অংশ (মৌলালি মোড় থেকে), সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, সিআর অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী অংশ, জওহরলাল নেহরু রোডের উভয় দিক বন্ধ থাকবে। এছাড়া যোগ দিবসের দিনও একাধিক রোডও বন্ধ রাখা হবে রাস্তা।এবারেভআন্তর্জাতিক যোগ দিবস ২১ জুন কলকাতায় সশরীরে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডের সেই মেগা ইভেন্টকে কেন্দ্র করে তুঙ্গে প্রস্তুতি। কিন্তু এই যোগদিবস কে ঘিরেই এবার তৈরি হল আইনি জটিলতা। একদিকে কলকাতার ব্যস্ততম রাস্তা বন্ধ রাখা নিয়ে কলকাতা পুলিশের নোটিশকে চ্যালেঞ্জ, অন্যদিকে সরকারি কর্মীদের যোগ দেওয়া বাধ্যতামূলক করার নবান্নের বিজ্ঞপ্তি , এই জোড়া ইস্যুতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল দুটি পৃথক মামলা।যোগ দিবসের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই কলকাতার ‘লাইফলাইন’ রেড রোড বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু সপ্তাহের ব্যস্ত দিনগুলিতে এভাবে দীর্ঘক্ষণ গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই হয়রানির দিকে আঙুল তুলে কলকাতা পুলিশের নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একটি আইনজীবী সংগঠন। আদালতের হস্তক্ষেপ দাবি করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। আইনজীবীদের প্রশ্ন, -‘আমজনতাকে স্তব্ধ করে দেওয়ার এই পুলিশি অতিসক্রিয়তা কতটা যুক্তিযুক্ত?’ দ্বিতীয় আইনি লড়াইটি শুরু হয়েছে নবান্নের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এবার রাজ্যের সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের জন্য যোগ দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে। গত ১৪ জুন মুখ্যসচিবের দফতর থেকে জারি করা নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে স্থায়ী থেকে অস্থায়ী, রাজ্য প্রশাসনের সমস্ত কর্মীকে সশরীরে হাজিরা দিতেই হবে।আজ অর্থাৎ বৃহস্পতিবার এই দুটি মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।