
মোল্লা জসিমউদ্দিন,সংবাদ আবির্ভাব
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে যোগ দিবসে সরকারি কর্মীদের বাধ্যতামূলক উপস্থিতি নিয়ে মামলার শুনানি চলে।আজ অর্থাৎ শুক্রবার এই মামলার ফের শুনানি রয়েছে। ‘যোগ দিবসে সরকারি কর্মচারীদের যাওয়া কেন বাধ্যতামূলক?’ রাজ্যকে লিখিত জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার ‘আন্তর্জাতিক যোগ দিবস’ পালন হচ্ছে কলকাতায়। আগামী ২১ জুন রেড রোডের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছিলেন মুখ্য সচিব। মুখ্য সচিবের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট নির্দেশ,-‘ রাজ্যের মুখ্য সচিবের আদৌ এমন বিজ্ঞপ্তি জারির এক্তিয়ার আছে কি না?সেই নিয়ে শুক্রবার হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে।’সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলার শুনানিতেই কেন সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক তা রাজ্যকে লিখিত আকারে জানাতে নির্দেশ হাইকোর্টের। এই মামলার শুনানিতেই ওঠে ভ্যালেন্টাইন্স ডে’র প্রসঙ্গও।বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, -‘কোনও প্রতিযোগিতায় যাবেন না। এ বিষয়ে রাজ্যের বক্তব্য শুনবে আদালত’। শুক্রবার ফের এই মামলার শুনানি।যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে শহর জুড়ে এখন সাজো সাজো রব। চলছে জোর তৎপরতা। এই যোগ দিবসে সমস্ত সরকারি কর্মীর যোগদান বাধ্যতামূলক করেছে শুভেন্দু অধিকারীর সরকার। বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২১ তারিখ সমস্ত সরকারি কর্মীদের সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁদের সংশ্লিষ্ট দপ্তর, আবাসন, রেড রোড কিংবা মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। স্থায়ী কিংবা অস্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড কর্মী, সান্মানিকের বিনিময়ের কাজ করেন, এমন কর্মীদেরও যোগ দিবসের অনুষ্ঠানে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে।আজ অর্থাৎ শুক্রবার এই মামলার ফের শুনানি রয়েছে।