‘রেড রোডেই যোগা দিবস, তবে বিকল্প রাস্তা তৈরি করতে হবে ‘, কলকাতা হাইকোর্ট

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে -‘ রেড রোডেই হবে যোগা দিবস’। রাজপথে যোগ দিবস পালনে কোনও বাধা রইল না। কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। তবে জনস্বার্থের জন্য পুলিশকে বিকল্প রাস্তা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ২১ তারিখ অনুষ্ঠানের পরেই পুলিশকে রেড রোড খালি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ রয়েছে । রেড রোড বন্ধ করার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই নির্দেশ হাইকোর্টের।এ ছাড়াও মামলাকারী পক্ষ ও রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।যোগ দিবসে কলকাতায় আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭ দিন বন্ধ থাকছে রেড রোড। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই লকোর্টে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট মামলাকারীর আবেদন খারিজ করে জানাল, -‘রেড রোডে যোগ দিবস পালনের কোনও বাধা নেই। তবে বিকল্প পথের ব্যবস্থার পাশাপাশি ২১ তারিখ অনুষ্ঠান শেষ হওয়ার পরই সেই রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে’। পাশাপাশি মামলাকারী পক্ষ এবং রাজ্য কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ।এদিন এই মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচাৰ্য বলেন, মোদির ২১ জুন যোগা অনুষ্ঠান ৭ দিন ধরে রেড রোড বন্ধ। রেড রোডের ৫০% দিয়ে গাড়ি চলাচল করলে কোনও অসুবিধা নেই। হাইকোর্টে আইনজীবীদের ঘুরে আসতে হচ্ছে’। বিচারপতি সৌগত ভট্টাচাৰ্য রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, -‘অনুষ্ঠানটি রেড রোডে না করে ব্রিগেডে নয় কেন?’ আইনজীবী বিল্লদ্বল ভট্টাচাৰ্য বলেন, -‘এই মামলা গ্রহণ যোগ্য নয়। সেনাবাহিনী এই অনুষ্ঠানের জন্য রেড রোডের অনুমোদন দিয়েছে। এটা রাজ্য সরকারের অনুষ্ঠান’। একই সঙ্গে এএজি জানান, -‘মাত্র ৮০০ মিটার রাস্তা বন্ধ করা হয়েছে। বাকি সব রাস্তা খোলা আছে।আবেদকারী উত্তপাড়ার বাসিন্দা তার যাতায়াতের সঙ্গে রেড রোডের কোনও সম্পর্ক নেই। বিকল্প যাতায়াতের রাস্তার ব্যবহার করেছে পুলিশ। প্রধামন্ত্রীর নিরাপত্তা দেখেন এস পি জি। ব্রিগেডে করলে নিরাপত্তার অভাব সেই কারণে রেড রোড তে যোগা ‘।উল্লেখ্য, ২১ জুন কলকাতার রেড রোডে উদযাপিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ হবে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। তার আগে ২০ জুন, সকালে ‘পশ্চিমবঙ্গ দিবস’ এ হবে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। ৫০০ নৌকোয় হবে যোগাভ্যাস। জানা যাচ্ছে, মিলেনিয়াম পার্ক, বেলুড়-দক্ষিণেশ্বর, বাবুঘাট, প্রিন্সেপ ঘাটে হবে এই যোগ কার্নিভাল। যেখানে বিকেলে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। সেই উপলক্ষে কলকাতায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। এবার হাইকোর্টের নির্দেশের পর কোনও বাধা থাকল না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *