সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল” প্রদর্শনী লোক ভবনে

Spread the love

সৌরভ দত্ত, কলকাতা:রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, স্বাধীনতা সংগ্রামের অজানা বীরদের কথা তুলে ধরতে গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আচার্য হিসাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে এব্যপারে উদ্যোগী হওয়ার তিনি আহ্বান জানান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে লোক ভবনের মার্বেল হলে আজ ‘সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করে রাজ্যপাল বলেন, স্বাধীনতার পরে ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে কেবল কয়েকজন ব্যক্তিকেই তুলে ধরা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে অসংখ্য মানুষ তাঁদের জীবন উৎসর্গ করেছেন। তাদের কথাও নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে লোক ভবনে আয়োজিত ৯ থেকে ১৪ অগস্ট পর্যন্ত সাধারণ দর্শক, পড়ুয়াদের জন্য খোলা থাকবে। প্রদর্শনীতে নেতাজির স্বাক্ষর-সহ আলোকচিত্র, তাঁর লেখা চিঠি, আজাদ হিন্দ সরকারের পদক, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরিত ছবি, নন্দলাল বসুর শিল্পকর্ম, শতবর্ষ প্রাচীন কলকাতার পোস্টকার্ড-সহ স্বাধীনতা আন্দোলনের বহু দুর্লভ নিদর্শন স্থান পেয়েছে। ক্যালকাটা কালেক্টরস ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীর লক্ষ্য, ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *