
সৌরভ দত্ত, উত্তর ২৪ পরগনা : মধ্যমগ্রামে চিত্রাঙ্গদা অডিটোরিয়ামে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘৮০তম স্বাধীনতা দিবস মহতী সম্মাননা প্রদান অনুষ্ঠান। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের অবদানের স্বীকৃতিস্বরূপ সমাজের ৭০ জন বিশিষ্ট গুণী ব্যক্তিত্বদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
এই মনোজ্ঞ অনুষ্ঠানটির আয়োজক ওয়ার্ল্ড ওয়াইড অ্যাওয়ার্ডস গ্রুপ এবং সমগ্র ব্যবস্থাপনায় ছিল ন্যাশনাল অ্যাকাডেমি অফ স্বাক্ষরতা মিশন ।
অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সংস্থার কর্ণধার আনজারুল সেখ। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন জ্যোতিকা সরকার এবং আসমোতারা সেখ। আয়োজক দলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত গুণীজনরা এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অনুপ্রেরণাদায়ী মানুষদের সম্মানিত করার এই মহতী উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।